পদার্থ বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পদার্থ বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

  • পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু ।
  • পদার্থের স্থায়ী মূল কণিকা – ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
  • তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা ।
  • পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান ।
  • পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল ।
  • বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি ।
  • ০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড ।
  • সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
  • সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি ।
  • পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের জন্য ।
  • প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন – উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
  • চা তাড়াতাড়ি ঠান্ডা হয় – কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
  • চা দেরীতে ঠান্ডা হয় –  সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
  • শব্দের গতি সবচেয়ে বেশি  – কঠিন মাধ্যমে ।
  • শব্দের গতি সবচেয়ে কম  – বায়বীয় মাধ্যমে ।
  • তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল ।


প্রতিদিনকার জীবনে আমরা শক্তির উৎস হিসেবে অনেক কিছুর কথা চিন্তা করি। গাড়ি চালাতে কিংবা তাপ উৎপন্ন করতে আমাদের জ্বালানী লাগে, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে বিদ্যুত লাগে, দেহের শক্তি যোগাতে খাদ্য লাগে। এই জ্বালানীগুলো আমাদের এমন কিছু একটার যোগান দেয় যেটা দিয়ে আমরা উপরের কাজগুলো করতে পারি। এ থেকে আমরা ধারনা করে নিতে পারি যে জ্বালানী থেকে পাওয়া ঐ কিছু একটাই হল শক্তি। কথাটা হয়ত ঠিক।


আজকের লেকচারের বিষয় ‘আমাদের কোর্সের পরিসরঃ বৃত্তাকার গতি, কৌণিক গতি, ঘর্ষণ।’ লেকচারের শুরুতে স্কুলের শিক্ষার্থীদের একটা কথা বলে রাখি। বৃত্তাকার গতি এবং কৌণিক গতি সম্পর্কে আমাদের দেশে স্কুল পর্যায়ে পড়ানো হয় না। তবে অন্য অনেক দেশে স্কুল পর্যায়েই তা পড়ানো হয়। তাই আমি স্কুলের ফিজিক্সের এই কোর্সে তা পড়াব। তবে যারা একেবারেই শুরুর দিকের শিক্ষার্থী তারা হঠাৎ করেই এই বিষয়গুলো নাও বুঝে উঠতে পারে। কারণ


ল প্রথমপর্ব’ অধ্যায়ে আমরা বল সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের সূত্র তিনটি পড়ব।  সূত্র তিনটি হলঃ
প্রথম সূত্রঃ  কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল শুন্য হলে বস্তুটি স্থিরবেগে গতিশীল থাকবে।  এক্ষেত্রে স্থির বেগ শুন্যও হতে পারে।অর্থাৎ বস্তুটির ত্বরণ শুন্য হবে। এটাকে এভাবেও বলা যায় … কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত মোট বল শুন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে।


বলের অধ্যায়ে আসার আগ পর্যন্ত আমরা পরিমাপ, ভেক্টর এবং গতি সংক্রান্ত বিষয়াদি নিয়েই থাকব এবং সরণ, বেগ, ত্বরণ (অর্থাৎ বেগের পরিবর্তনের হার) ইত্যাদি বিষয় হিশাব-নিকাশ করতে শিখে যাব। বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। আগের অধ্যায় গুলোতে আমরা বেগের পরিবর্তন হলে সেই পরিবর্তন কোন দিকে কতটুকু হল সেটা হিসাব করেছি। কিন্তু এটা চিন্তা করিনি কেন এই বেগের পরিবর্তন হচ্ছে। এই অধ্যায়ে এসে আমাদের চিন্তা-ভাবনা-বিবেচনায় আরেকটা বিষয় যুক্তে হবে। আর সেটা হচ্ছে কেন এই বেগের পরিবর্তন হল? আর এই ‘কেন’র উত্তর দিতে গেলেই আসবে বলের ধারনা। বল প্রথম পর্ব ও বল দ্বিতীয় পর্ব অধ্যায়ে আমরা এই বল সংক্রান্ত


আমরা তিন ধরনের গ্রাফ লক্ষ্য করি।একটা একমাত্রিক গতির বর্ণনার জন্য, আরেকটা দ্বিমাত্রিক গতির বর্ণনার জন্য এবং অন্যটা ত্রিমাত্রিক গতির বর্ণনার জন্য।


একমাত্রিক গতি বর্ণনার গ্রাফ


উসাইন বোল্ট খুব ভাল দৌড়াতে পারে। আমিও খুব ভাল দৌড়াতে পারি। এখন হঠাৎ করে কোন এক চাপাবাজিতে আমি বলে বসলাম আমি বোল্টের চেয়েও ভাল দৌড়াতে পারি। তুমি বললে আচ্ছা ঠিক আছে তাহলে জামাইকা গিয়ে উসাইন বোল্টের সাথে একটা দৌড় দিয়ে আসেন। আমি বললাম না, তুমি ওকেই এখানে নিয়ে আস। এর কোনোটাই আপাতত সম্ভব না। তাই তুমি একটা বুদ্ধি বের করলে। বললে এক কাজ করা যাক। উসাইন বোল্টের ওয়ার্ল্ড রেকর্ড টাইমিং


ভেক্টরের আলোচ্য বিষয়ঃ
আচ্ছা আমি সবাইকে কয়েকটা প্রশ্ন করি। তোমার উচ্চতা কত? তোমার ঘড়িতে কয়টা বাজে? প্রথম প্রশ্নটার উত্তর হবে আমি ‘এত’ মিটার উচু। দ্বিতীয় প্রশ্নটার উত্তর হবে আমার ঘড়িতে ‘এতটা’ বাজে। অর্থাৎ একটা সংখ্যা এবং সেই সংখ্যার পাশে দৈর্ঘ্যের একক লিখে উচ্চতা সম্পর্কে ধারণা দেয়া যাচ্ছে।একইভাবে সংখ্যা এবং পাশে সময়ের একক লিখে সময় সম্পর্কে ধারণা দেয়া যাচ্ছে।


এখন একটা ছোট বাচ্চাও জানে গ্র্যাভিটি বলে একটা ব্যাপার আছে। এই গ্র্যাভিটির কারনেই গাছ থেকে আম মাটিতে পড়ে, উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলে সেটা নিচের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে পতনশীল হয়। কিন্তু প্রাচীন গ্রীক জ্ঞানী মানুষরা এই গ্র্যাভিটি বা মহাকর্ষের কথা জানতেন না। তাঁরা বিচিত্রসব ব্যাখ্যা দিতেন।


Blogger দ্বারা পরিচালিত.

Ads

Social Icons

Featured Posts